সিবিএস/ইউগভ জরিপ

ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের পর সমর্থন কমল মার্কিনদের

ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের পর সমর্থন কমল মার্কিনদের
ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধে এবার সমর্থন কমেছে মার্কিনিদের। সিবিএস ও ইউগভের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, গত মাসের শেষের তুলনায় সমর্থন ২ শতাংশ পয়েন্ট কমে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে জনপ্রিয়তায় ধসে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স ও ইপসোসের জনমত জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ৩৮ শতাংশে নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকে সর্বনিম্ন।

বিজ্ঞাপন

মার্চের শেষদিকে ইরান যুদ্ধের বিরোধিতা করেছিলেন যুক্তরাষ্ট্রের ৬২ শতাংশ মানুষ। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে, যা ইরান যুদ্ধের একটা নেতিবাচক প্রভাব হিসেবে দেখছেন আমেরিকানরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন