পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে ‘সম্মানিত’ ট্রাম্প

পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে ‘সম্মানিত’ ট্রাম্প

হোয়াইট হাউজে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজ ও বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৈঠকের পরই ট্রাম্প বলেছেন, মুনিরের সঙ্গে দেখা করতে পেরে তিনি ‘সম্মানিত’। তাছাড়া, ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মুনিরকে ধন্যবাদ দিয়েছেন বলেও জানান ট্রাম্প।

বিজ্ঞাপন

কাশ্মীরের জঙ্গি হামলার জেরে গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাতের তীব্রতা রোধে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার প্রশংসা করেছেন ট্রাম্প।

তবে কেবল আসিম মুনিরই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করেছেন তিনি। মুনীরের সঙ্গে সাক্ষাতের আগের রাতেই মোদির সঙ্গে ফোনে ট্রাম্পের কথা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন