আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাতার ও বাহরাইনে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

কাতার ও বাহরাইনে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

কাতার এবং বাহরাইনের মার্কিন দূতাবাসগুলো শনিবার তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ওই দেশগুলোতে বসবাসকারী আমেরিকান নাগরিকদেরও একই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই দূতাবাসগুলো দুটি পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা `তাদের সব কর্মীর জন্য একটি আশ্রয় পরিকল্পনা বাস্তবায়ন করছে'।

বিজ্ঞাপন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আমেরিকান নাগরিককেও একই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইরান। একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাল্টা আক্রমণ হবে ভয়াবহ ও বিধ্বংসী।

কঠোর প্রতিক্রিয়ার বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি এমন একটি পথে যাত্রা শুরু করেছেন, যার শেষ আর আপনার নিয়ন্ত্রণে নেই।’

শনিবার সকালে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়সহ ইরানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন