ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বিপর্যয়কর হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইরানে হামলায় ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রও অংশ নেবে কিনা, এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন এমন মন্তব্য করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জড়ানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশি সংবাদের পরিপ্রেক্ষিতে পেসকভ মন্তব্য করেন।
তিনি বলেন, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলি হামলায় যোগদান না করার জন্য আহ্বান জানিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এই অঞ্চলকে নাটকীয়ভাবে অস্থিতিশীল করবে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে।
যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানের উপর ইসরাইলের হামলায় যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন।
এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।
স্টারমার বলেছেন, এর আগে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে’ এবং ‘আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



