আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ব্যারলপ্রতি ১১৬ ডলার

আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ব্যারলপ্রতি ১১৬ ডলার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বাবাজারে আবারও বেড়েছে জ্বালানির দাম। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে। সোমবার সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১১৬ ডলার ছাড়িয়েছে।

২৮ ফেব্রুয়ারির আগে তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার ছিল। গত সপ্তাহে ১৯ মার্চ এটি প্রতি ব্যারেলে সর্বোচ্চ ১১৮ ডলারে পৌঁছেছিল। এরপর শুক্রবার বিকেল পর্যন্ত এর দাম ছিল ১১২ ডলারের সামান্য নিচে, যা যুদ্ধ-পূর্ববর্তী দামের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

বিজ্ঞাপন

দামের এই উল্লম্ফন এমন সময় ঘটল, যখন ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার জন্য প্রস্তুত। দেশটির পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন, মার্কিন সেনারা এলে তাদের ‘আগুনে পুড়িয়ে দেওয়া’ হবে এবং আঞ্চলিক মিত্রদেরও ‘শাস্তি দেওয়া’ হবে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন