শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান

শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি ও নতুন অস্ত্রের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘হুমকিনির্ভর কূটনীতি’ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখার কথা বলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও দেশটি এখন ইরানের বিরুদ্ধে আরো বিধ্বংসী অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে।

পেজেশকিয়ানের দাবি, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের লামের্দ শহরের একটি ক্রীড়া হলে ২১ জন বেসামরিক মানুষ নিহত হন। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ (পিআরএসএম) ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, ভূগর্ভস্থ একটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য পেন্টাগন ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (এমওএবি) বোমা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। শক্তিশালী এই বোমাটি ‘মাদার অব অল বম্বস’ (সব বোমার মা বা শক্তিশালী বোমা) নামে পরিচিত।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র একদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের কথা বলছে, অন্যদিকে আরো বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। তার ভাষায়, ‘এতে কোনো বিরোধ নেই, বরং এটি লজ্জাজনক। বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি কে সৃষ্টি করছে?’ প্রশ্ন করেন পেজেসকিয়ান

ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক অবস্থানের মধ্যে অসংগতির অভিযোগ আবারও সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন