হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এটি এ ধরনের ১৪তম ড্রোন, যা তারা ভূপাতিত করল। বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ড্রোনটিকে তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালনায় থাকা একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনী। মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বার্তা সংস্থা মেহের
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


