ইরাক থেকে প্রতিবেশীদের ওপর হামলা চালাতে দেওয়া হবে না

ইরাক থেকে প্রতিবেশীদের ওপর হামলা চালাতে দেওয়া হবে না
ছবি: সংগৃহীত।

ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেছেন, বাগদাদ তার ভূখণ্ড বা আকাশসীমাকে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেবে না। ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ড অপারেশনস সেন্টার পরিদর্শনের সময় জাইদি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইরাক তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে এবং এটি তার ভূখণ্ড বা আকাশসীমাকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হামলার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেবে না।’

বিজ্ঞাপন

আল জাইদি আরো বলেন, ‘ইরাকের আকাশ ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয়। এর আকাশসীমার যেকোনো লঙ্ঘন বা এর নিরাপত্তার ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই সহ্য করা হবে না।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন