ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮০০ জনে। এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের চলমান হামলায় গাজায় কমপক্ষে আরও ৮১ জন নিহত এবং আরও ১৮৮ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮০০ জনে। আহত হয়েছেন অন্তত এক লাখ ১০ হাজার ৪৫৩ জন মানুষ।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

