বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ

আজ ভারতজুড়ে আন্দোলনের ডাক বিভিন্ন ছাত্র সংগঠনের

আজ ভারতজুড়ে আন্দোলনের ডাক বিভিন্ন ছাত্র সংগঠনের
ছবি: সংগৃহীত

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্যের প্রতিবাদে ভারতজুড়ে আন্দোলনে ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-সহ বিভিন্ন ছাত্র সংগঠন । চলমান ছাত্র-আন্দোলনের সমর্থনে আজ শুক্রবার ভারতজড়ে ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ।

তিনি বলেন, ‘চলমান আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার ভারতজুড়ে জনতার কাছে রাস্তায় সারারাত জেগে থাকার আহ্বান জানাচ্ছে এসএফআই । ‘রাত জাগো, দেশ জাগো’ আমাদের আহ্বান।’

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি দাবি করেন, ‘ভারতের প্রথম ছাত্র সংগঠন হিসেবে ২৪ জুলাই দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । এই কর্মসূচিতে অন্যান্য ছাত্র ও গণসংগঠনগুলোকেও পাশে থাকার আহ্বান জানাচ্ছি ।’

পাশাপাশি আগামী ২৫ ও ২৬ জুলাই দেশজুড়ে পুলিশের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে এসএফআই । ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি । এতে, ব্যঙ্গাত্মক প্রতীক হিসেবে ওই দু’দিন বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের ‘রিটার্ন গিফট’ হিসেবে মেলোডি চকলেট দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

ইতোমধ্যে, দেশের শিক্ষা ব্যবস্থার সংকটের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব বিরোধী সংসদ সদস্যের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) । যাতে সংসদের বর্ষকালীন অধিবেশনে জোরালোভাবে এই বিষয়টি উত্থাপন করা হয় । সংগঠনের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সজি এবং সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেন, কেন্দ্রের ধারাবাহিক ব্যর্থতার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা নজিরবিহীন সংকটের মুখে পড়েছে । বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁস, ইউজিসি-নেট পরীক্ষায় অনিয়ম, দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে অসঙ্গতি এবং পরীক্ষা পরিচালনায় জাতীয় পরীক্ষা সংস্থা-র ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন