আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খামেনির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ট্রাম্প

আমার দেশ অনলাইন

খামেনির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ট্রাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট আগ্রহী বলেও জানান রুবিও।

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্টের অধীনে কাজ করি, যিনি যে কারো সঙ্গে দেখা করতে ইচ্ছুক। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যদি আয়াতুল্লাহ খামেনি আগামীকাল বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান, তাহলে প্রেসিডেন্ট রাজি হবেন।’ কারণ হিসেবে রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, আলোচনার মাধ্যমে বিশ্বের সমস্যা সমাধান করা সম্ভব।

বিজ্ঞাপন

ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি ইস্যুতে সম্প্রতি আলোচনায় বসে দুই পক্ষ। দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এর মধ্যেই মধ্যেপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করা অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন