আমরাও ভারতের জমি দখল করেছি: নেপালের প্রধানমন্ত্রী

আমরাও ভারতের জমি দখল করেছি: নেপালের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, ‘ভারত যেমন নেপালের জমি দখল করে রেখেছে, তেমনি নেপালও ভারতের জমি দখল করেছে।’ রোববার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বালেন্দ শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর আমি জানতে পেরেছি যে, শুধু ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও একাধিক স্থানে ভারতের জমি দখল করেছে। উভয় পক্ষেরই আলোচনায় বসে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’ তিনি বলেন, বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান করা হবে।

বিজ্ঞাপন

নেপালি প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত বিরোধ নিয়ে চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও যোগাযোগ করেছে নেপাল । শাহ বলেন, ‘আমরা শুধু ভারত ও চীনের সঙ্গেই নয়, যুক্তরাজ্য সরকারের সঙ্গেও কথা বলেছি। আমাদের মতে, যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত, কারণ এই সমস্যা যুক্তরাজ্য এই অঞ্চল ছেড়ে যাওয়ার সময়কার।’

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে, নেপাল ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে। নোটটির জবাবে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে বালেন্দ্র বলেন, ‘ভারত জবাবে জানিয়েছে, উভয় সরকার ঐতিহাসিক, জরিপকারী এবং অঞ্চলটির সঙ্গে পরিচিত বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করবে এবং আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করবে।’

সূত্র: দ্য ওয়্যার

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন