বিমান দুর্ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললো ভরত

বিমান দুর্ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললো ভরত

চলতি মাসের শুরুতে আহমেদাবাদ বিমানবন্দরের বাইরে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইটের দুটি ব্ল্যাক বক্স থেকে সফলভাবে প্রথম তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য কাজ করছেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বিমানের ব্ল্যাকবক্স থেকে তথ্য উদ্ধারের কাজ শুরু হয় ২৪ জুন। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। সামনের রেকর্ডারের ক্র্যাশ-প্রোটেকটেড মেমোরি ইউনিট সফলভাবে উদ্ধার করা হয়েছে, অ্যাক্সেস করা হয়েছে এবং তার তথ্য ডাউনলোড করা হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, বর্তমানে ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) ও ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) এর তথ্য বিশ্লেষণ প্রক্রিয়াধীন রয়েছে।

গত ১২ জুন দুপুর ২টার দিকে বিমানটির দুর্ঘটনার শিকার হয়। লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই আহমেদাবাদের বিআই মেডিকেল কলেজের মেডিকেল শিক্ষার্থীদের থাকার স্থাপনায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার মাত্রা ও তীব্রতা এতটাই ছিল যে নিহতদের চেহারা দেখে শনাক্ত করা যায়নি, এবং আত্মীয়স্বজনদের ডিএনএ নমুনা দিতে হয়েছে। দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর প্রথম লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে মাত্র একজন বেঁচে ছিলেন এবং মাটিতে থাকা আরো অন্তত ১৯ জন নিহত হন।

ভারতীয় সংবাদমাধ্যমে এর আগে জানানো হয়েছিল, তথ্য বিশ্লেষণের জন্য রেকর্ডার যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে, তবে মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু নিশ্চিত করেছেন যে ব্ল্যাক বক্স এখনো ভারতে রয়েছে এবং তা দেশীয় বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন