রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশ হলেও হাল ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ‘আমি হতাশ তবে এখনো হাল ছাড়িনি।’
প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি প্রায় কাউকে বিশ্বাস করিনা।’
ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা এবং ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারির দেওয়ার কয়েক ঘন্টা পর ট্রাম্প এসব কথা বললেন।
ওভাল অফিস থেকে দেওয়া সাক্ষাৎকারে, ট্রাম্প ন্যাটোর প্রতি সমর্থন জানান। যদিও এক সময় তিনি ন্যাটোকে অচল বলে বর্ণনা করেছিলেন।
বিবিসির সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে পএক বছর আগে পেনসিলভানিয়ায় এক সমাবেশে তাকে হত্যার চেষ্টা নিয়েও কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ওই হামলা আমাকে বদলে দিয়েছে কিনা তা নিয়ে আমি ভাবতে পছন্দ করি না। এটা জীবন পাল্টে দিতেও পারে।’
তবে প্রেসিডেন্ট সাক্ষাৎকারের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি তার হতাশার কথা তুলে ধরেন।
ট্রাম্প বলেন, যে তিনি ভেবেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হবে।
ট্রাম্প কীভাবে পুতিনকে যুদ্ধ বন্ধ করতে রাজি করাবেন, এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এটি নিয়ে কাজ করছি।’
তিনি বলেন, ‘পুতিনের সাথে চমৎকার আলোচনা হবে। মনে হবে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার কাছাকাছি পৌঁছে গেছি। পর মুহূর্তেই পুতিন কিয়েভে হামলা চালাবেন।’
মস্কো জোর দিয়ে বলে আসছে, তারা শান্তি চায়। তবে যুদ্ধের মূল কারণগুলো প্রথমে সমাধান করতে হবে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ করা। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা থেকে স্পষ্ট যে এটা ঘটবে না।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



