রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে তার প্রতিশ্রুতি থেকে ক্রমাগত সরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনটাই বুঝিয়েছিলেন ফ্রার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়, ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সাথে বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাম্প।
এসময় তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে টেলিফোনে কথা বলার পর ফার্স্ট লেডি তাকে বোঝান, পুতিন ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে তার প্রতিশ্রুতি থেকে ক্রমাগত সরে আসছেন।
ট্রাম্প বলেন, ‘আমি ফার্স্ট লেডিকে বলেছিলাম, ভ্লাদিমির পুতিনের সাথে চমৎকার আলাপ হয়েছে। ফার্স্ট উত্তরে বলেন, তাই নাকি? আরেকটি শহরে মাত্র হামলা হলো।’
তিনি আরো বলেন, ‘টেলিফোন দুর্দান্ত আলাপের পর আমি ভেবেছিলাম, যুদ্ধবিরতি দ্বরপ্রান্তে। এরপরই টেলিভিশনে ইউক্রেনের একটি নার্সিহোমে রাশিয়ার বোমা হামলার খবর দেখতে পাই।’
ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
এরআগে ট্রাম্প পুতিনের প্রতি হাতাশা প্রকাশ করে বলেন, তিনি অনেক মানুষ হত্যা করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর মাধ্যমে ইউক্রেনে ‘সর্বাধুনিক অস্ত্র’ পাঠাবে। একই সঙ্গে তিনি রাশিয়াকে হুমকি দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে।
ওয়াশিংটনে ন্যাটোর প্রধানের সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘ইউক্রেন যা চায়, তা যেন করতে পারে, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



