যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে ওয়াসিলায় আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমরা কী করতে যাচ্ছি, তা দেখার জন্য অপেক্ষা করুন। আমরা তাদের বড় ধরনের শিক্ষা দিতে যাচ্ছি। আমাদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে গেছে। আপনারা জানেন, আমরা অনেকটাই সহ্য করেছি।’
তিনি আরো বলেন, ‘তারা শুধু অপেক্ষা করছে। তারা অপেক্ষায় আছে।’
ট্রাম্প বলেন, ‘আমরা অনেক কিছু সহ্য করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।’
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে।
দুই মার্কিন কর্মকর্তািএবং বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আগেই এ আলোচনা হয়েছিল।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


