ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন সুইডেনের গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলের সামনে বিক্ষোভে যোগ দেন তিনি।
থুনবার্গ বলেন, সারা বিশ্ব থেকেই আমরা এই ঘটনাপ্রবাহের ওপর নজর রাখছি। তরুণেরা তাদের মৌলিক অধিকারের দাবিতে সোচ্চার হয়েছে দেখে আমরা অনুপ্রাণিত।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, স্কুলে পর্যাপ্ত অর্থায়ন না থাকা কিংবা জলবায়ু সংকট বা সামাজিক অবিচারের সংকট— তরুণদের জন্য সব মিলিয়েই এখন এগিয়ে আসার এবং নিজেদের ভবিষ্যৎ পুনরুদ্ধার করার উপযুক্ত সময়।
শৈশবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে নেমে সারা বিশ্বে পরিচিতি পেলেও একসময় আন্দোলনের পরিধি অনেক বাড়িয়ে দেন থুনবার্গ। তিনি মনে করেন, চলমান বিক্ষোভে শিক্ষার্থীদের আরো ব্যাপক সমর্থন পাওয়া উচিত।
সূত্র: ডয়চে ভেলে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


