হামলার জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রেলস্টেশন বন্ধ

হামলার জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রেলস্টেশন বন্ধ

ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল। আজ শুক্রবারও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলের বেরশেবাসহ বিভিন্ন এলাকা। হামলার জেরে বেরশেবায় রেলস্টেশন বন্ধ ঘোষণা করেছে দেশটির রেলপথ বিভাগ।

বিজ্ঞাপন

আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলি রেলপথ কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বেরশেবাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে, শহরের উত্তর স্টেশনটি এখন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্টেশনটি তেলআবিব থেকে বেরশেবা-ডিমোনা পর্যন্ত আন্তঃনগর রেল যোগাযোগের অংশ।

শুক্রবার ইসরাইলে ইরানের সবশেষ হামলায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আল জাজিরা জানায়, ইসরাইলের দক্ষিণাঞ্চলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, সেখানকার একটি প্রধান সড়কে ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং জরুরি কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

মধ্য ইসরাইলের চেয়ে দক্ষিণাঞ্চল অপেক্ষাকৃত কম ঘন জনবসতিপূর্ণ।

এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন