কলম্বিয়া সরকার দেশটির সবচেয়ে বড় অপরাধী সংগঠন ‘ক্ল্যান দেল গল্ফোর’ সাথে শান্তি আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরির ওপর জোর দেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা তাসের।
কলম্বিয়া সরকারের প্রতিনিধিদলের প্রধান আলভারো জিমেনেজ এবং ক্ল্যান দেল গলফোর প্রতিনিধি লুইস আরমান্দো পেরেজ একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে ‘শান্তি প্রক্রিয়া’ শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, সশস্ত্র গোষ্ঠীটি শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বেসামরিক নাগরিকদের- বিশেষ করে শিশুদের অধিকারকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক মানবিকবাধিকার আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়েছে। এতে এই নিশ্চয়তাও দেয়া হয়েছে যে, দলটি ২০২৬ সালে অনুষ্ঠেয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটির আনুমানিক ছয় হাজার থেকে নয় হাজার পর্যন্ত সদস্য রয়েছে।
ক্ল্যান দেল গলফোর সাবেক নেতা দাইরো আন্তোনিও উসুগা ডেভিডকে ২০২১ সোলের ২৩ অক্টোবর গ্রেপ্তার হন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


