আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধ শেষ করার ৫ উপায়

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ শেষ করার ৫ উপায়

ইরান যুদ্ধ কখন বা কীভাবে শেষ হবে তা নিয়ে মিশ্র সঙ্কেত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পেন্টাগন। যুদ্ধ কীভাবে শেষ হবে তা নিয়ে নানা মতামত দিচ্ছেন মিত্র, বাজার বিশ্লেষক ও আইন প্রণেতারা। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে ইরান যুদ্ধ শেষ করার পাঁচটি উপায় তুলে ধরা হয়েছে।

১. আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও পরমাণু চুক্তি:

বিজ্ঞাপন

ট্রাম্প সোমবার ফক্স নিউজকে বলেন, পুনরায় আলোচনা ‘সম্ভব’, তবে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করায় তিনি হতাশ।

হামলা শুরুর আগের দিন, ওমানের মধ্যস্থতাকারীরা বলেছিলেন, ইরান কখনো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ না করার বিষয়ে সম্মত হয়েছে এবং ‘সাধ্যের মধ্যে’ শান্তির কথা বলেছে। তবে যুদ্ধ ভবিষ্যতের আলোচনার ওপর কতটা প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়।

২. ভেনেজুয়েলা মডেল:

ট্রাম্প ইরানের জন্য ভেনেজুয়েলার পরিণতির দিকে ইঙ্গিত করেছেন। যুক্তরাষ্ট্র জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বনন্দি করে নিউইয়র্কে নিয়ে যায় এবং তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে একটি কার্যকরী সম্পর্ক স্থাপন করে।

৩. জনবিক্ষোভ ও শাসনব্যবস্থার পতন:

পতনের সম্ভাবনা বাস্তব। আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, অর্থনীতি ভেঙে পড়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরান সবচেয়ে বড় বিক্ষোভ দেখেছিল। তবে ইরানের বিরোধী দলের কোন ঐক্যবদ্ধ নেতা নেই এবং মাঠে কোন সংগঠিত শক্তিও নেই।

৪. পারমাণবিক ভাণ্ডারে বিশেষ বাহিনীর অভিযান:

অ্যাক্সিওসের বারাক র‍্যাভিড এবং মার্ক ক্যাপুটোর প্রতিবেদন অনুযায়ী, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার ধ্বংস করার জন্য বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

এই পরিস্থিতি কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নয় বরং পারমাণবিক হুমকি ভৌতভাবে নির্মূলের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটবে।

তবে এই অভিযানের জন্য এমন একটি দেশে স্থলভাগে সেনা মোতায়েন করতে হবে যেখানে এখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

৫. নিজের বিজয় ঘোষণা করবেন ট্রাম্প:

এই পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা যথেষ্ট কমেছে। এরপর ঐতিহাসিক বিজয় ঘোষণা করে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করবেন-তেহরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক।

মূল কথা হলো: ইরানে যুদ্ধ তেমন কোনো সতর্কতা ছাড়াই শুরু হয়েছিল, এর শেষও একইভাবে হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...