ভানুয়াতুর উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত

ভানুয়াতুর উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। শনিবার ভোরে এ ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পের কারণে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি এলাকা থেকে ১৯৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এর আগে একই অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের তথ্য জানায় ইউএসজিএস। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পোর্ট-অলরি থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এরও উৎপত্তি হয় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির ক্ষেত্রে সতর্কতার মাত্রা ছিল ‘গ্রিন’, যা তুলনামূলকভাবে হালকা কম্পনের ইঙ্গিত দেয়।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন