হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না। শান্তি আলোচনায় নেতৃত্বদানকারী ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, শিগ্গির আমেরিকানরা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।
আজ রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনে লেখেন, ‘বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শিগ্গির আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।’
এই পোস্টে তেলের দাম আরো বাড়ার ইঙ্গিত বোঝা যায়।
গালিবাফ এর আগেও বলেছিলেন, ইরান হুমকির চাপে আত্মসমর্পণ করবে না।
হরমুজ প্রণালিতে ‘সব জাহাজ’ অবরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।
সূত্র: সিএনএন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মোসাদের নতুন প্রধান রোমান গফম্যান