গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রে জনসমর্থন কমছে: জরিপ

গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রে জনসমর্থন কমছে: জরিপ

গাজায় ইসরাইলের বর্বর সামরিক অভিযানের প্রতি যুক্তরাষ্ট্রে জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। গবেষণা সংস্থা গ্যালাপের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপ অনুযায়ী, বর্তমানে মাত্র ৩২ শতাংশ মার্কিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে সমর্থন করেন। যা ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় যা ১০ শতাংশ কম। খবর আল জাজিরার।

জরিপে আরো দেখা যায়, রিপাবলিকান দলের ৭১ শতাংশ সমর্থক ইসরাইলের কর্মকাণ্ডকে অনুমোদন করলেও ডেমোক্র্যাটদের মধ্যে এ হার মাত্র ৮ শতাংশ।

বিজ্ঞাপন

৬০ শতাংশ মার্কিন নাগরিক জানায়, তারা ইসরাইলের সামরিক অভিযানের বিরোধী।

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্রিটিক্যাল ইস্যুস পোলের পরিচালক শিবলি টেলহামি আল জাজিরাকে বলেন, ‘এটি শুধু গাজা যুদ্ধ নয়, আমরা এখন এমন এক প্রজন্মের ভিত রচনা দেখতে পাচ্ছি, বিশেষ করে তরুণ মার্কিনিদের মধ্যে, যারা ইসরাইলকে গাজার ভয়াবহতার মধ্য দিয়ে মূল্যায়ন করছেন।’

জরিপ অংশগ্রহণকারী ৩৫ বছরের কম বয়সী মাত্র ৯ শতাংশ মানুষি ইসরাইলের হামলাকে সমর্থন করেছেন। আর মাত্র ৬ শতাংশ তরুণ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইতিবাচক।

তবে জনমতের এই পরিবর্তন সত্ত্বেও, ইসরেইলের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থনের নীতি অটল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা প্রদান করেছে, পাশাপাশি জাতিসংঘে কূটনৈতিক সমর্থনও দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জো বাইডেন পর্যন্ত সবাই গাজায় ইসরাইলের সামরিক অভিযানে দৃঢ় সমর্থন দিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে গাজায় ইসরাইলের হামলা গণহত্যার চিত্র বহন করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন