লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলা যুদ্ধবিরতির মধ্যে পূর্ব লেবাননে দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে। এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি। সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন