ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া বিল কি আদৌ আটকে দিতে পারবেন ট্রাম্প

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া বিল কি আদৌ আটকে দিতে পারবেন ট্রাম্প
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে কীভাবে কাজ করবেন, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তিনি বলেছিলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন। অর্থাৎ ডেমোক্র্যাটদের পাস করা কোনো বিলে স্বাক্ষর না করে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তা আটকে দেবেন।

তবে নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্প বলেছেন, বিরোধী দলের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।

যেভাবে কাজ করে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া যেকোনো বিলে ভেটো দিতে পারেন। অর্থাৎ বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে সেটিকে আইনে পরিণত হওয়া থেকে আটকে দিতে পারেন তিনি।

তবে কংগ্রেসের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য আবারও বিলটির পক্ষে ভোট দিলে প্রেসিডেন্টের ভেটো অকার্যকর হয়ে যায়। সে ক্ষেত্রে প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই বিলটি আইনে পরিণত হতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার অংশ হিসেবেই এই ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারের প্রতিটি বিভাগ অন্য বিভাগের ক্ষমতার ওপর নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন