যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের আরও কয়েকটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও ওয়াশিংটনের এসব আসনের ফল ঘোষণা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপির ঘোষিত ফল অনুযায়ী, টেক্সাসের নবম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী অ্যালেক্স মেইলারকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট লেটিসিয়া গুতিয়েরেজ। আসনটি আগে থেকেই শূন্য ছিল।
ক্যালিফোর্নিয়ার ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান কেভিন লিংকনকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট অ্যাডাম গ্রে। একইভাবে ওয়াশিংটনের তৃতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান জন ব্রাউনকে হারিয়ে আবারও প্রতিনিধি পরিষদের সদস্য হয়েছেন ডেমোক্র্যাট মারি গ্লুসেনক্যাম্প পেরেজ।
ক্যালিফোর্নিয়ার ৩৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট দলের প্রগতিশীল ধারার প্রার্থী অ্যাঞ্জেলা গনজালেস-টরেস জয় পেয়েছেন। তিনি নিজ দলের বর্তমান প্রতিনিধি জিমি গোমেজকে পরাজিত করেছেন।
অন্যদিকে, মিশিগানের চতুর্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে আট মেয়াদে দায়িত্ব পালন করা রিপাবলিকান প্রতিনিধি বিল হুইজেঙ্গাকে হারিয়েছেন ডেমোক্র্যাট শন ম্যাকক্যান।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


