জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ
বাঁ থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষ। ছবি: সংগৃহীত।

যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার সকালে ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে হাজির করা হবে। একই সঙ্গে ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও রাজীব ঘোষকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন