ইউরোপীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোনো ইউরোপীয় দেশ যদি মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোর ওপর ডিজিটাল সেবা কর আরোপ করে, তাহলে সে দেশের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইউরোপের অনেক দেশ এ ধরনের শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করছে এবং কেউ কেউ তা করার খুব কাছাকাছি রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, এই শাস্তিমূলক শুল্ক শিগগিরিই প্রয়োগ করা হবে এবং তাতে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তিগুলোও অকার্যকর হয়ে যাবে।
যেসব দেশ নতুন কর আরোপের পথে এগোচ্ছে, তাদের লক্ষ্য করেই ট্রাম্প এ সতর্কবার্তা দিয়েছেন। তবে যুক্তরাজ্যের ক্ষেত্রে এর প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়। দেশটি ২০২০ সাল থেকেই এমন কর আরোপ করে রেখেছে।
ট্রাম্প বলেন, ‘এই বক্তব্য সতর্কবার্তা হিসেবে নিতে হবে—যে দেশ এ ধরনের কর আরোপ করবে, যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের সব পণ্যের ওপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
সূত্র: বিবিসি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক