মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদক, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী এর পালটা জবাব দিতে শুরু করেছে। তাদের বিমানবাহিনীর হামলায় কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

