আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা পাকিস্তানের

আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা পাকিস্তানের

সব বিমানের জন্য আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শনিবার সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় দেশের আকাশসীমা সব ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত কয়েক দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলা বন্ধে একমত হয় ভারত-পাকিস্তান। এমন ঘোষণার মধ্যে দেশের আকাশসীমা খুলে দেওয়ার কথা জানানো হল।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এরপরই আলাদাভাবে দুই দেশ অস্ত্রবিরতিতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

# ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন