আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ইসরাইলি সেনাপ্রধানের

আতিকুর রহমান নগরী

বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ইসরাইলি সেনাপ্রধানের
ছবি: আশারক আল আওসাত

গাজায় বন্দিবিনিময় প্রস্তাব মেনে নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা সিটি দখলের অভিযান ইসরাইলি জিম্মিদের জীবনকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ইসরাইলি জিম্মি পরিবারগুলো তাদের প্রিয়জনদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহু সরকারকে চার দিচ্ছে। এরমধ্যে সেনাপ্রধান চুক্তি করার আহ্বান জানালেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নেতানিয়াহু সকল জিম্মিদের মুক্তির জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেন, পাশাপাশি গাজা সিটি দখল এবং এর বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনাও অব্যাহত রাখার কথা বলেন।

নেতানিয়াহুর এই নির্দেশ ইঙ্গিত দেয় যে, তিনি নতুন শর্তে একটি চুক্তি করতে চাইছেন। অন্যদিকে মিশর-কাতারের মধ্যস্থতাকারীরা প্রস্তাবের বিষয়ে ইসরাইলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন। এরআগে প্রস্তাব মেনে নেয় হামাস।

ইসরাইলি চ্যানেল ১৩-তে সম্প্রচারিত সাক্ষাতকারে জামির বলেন, ‘একটি চুক্তি আলোচনার টেবিলে আছে এবং এটি এখনই গ্রহণ করা উচিত।’

তিনি জানান, ‘সেনানাবাহিনী যুদ্ধবিরতি সম্পন্ন করার জন্য শর্ত দিয়েছে, এখন সিদ্ধান্ত নেতানিয়াহুর হাতে।’

গাজা শহর দখলের পরিকল্পনা নিয়ে সেনাপ্রধান তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে বলেন, ‘সেনাবাহিনী গাজা দখল করতে সক্ষম, তবে এই অভিযান জিম্মিদের জীবনকে মারাত্মকভাবে বিপন্ন করতে পারে।’

জিম্মিদের পরিবারগুলো জামিরের বক্ত্যেকে স্বাগত জানিয়েছে।

ইসরাইলের ধারনা, হামাসের হাতে ৫০ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে ২০ জন জীবিত। অন্যদিকে তেলআবিব ১০ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করে রেখেছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে, ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিরা নির্যাতন এবং চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন।

এরআগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা সিটি দখলের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...