ইসরাইলি হেফাজতে ফিলিস্তিনি তরুণের মৃত্যু

ইসরাইলি হেফাজতে ফিলিস্তিনি তরুণের মৃত্যু

ইসরাইলের হাতে বন্দি অবস্থায় এক তরুণ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়- জুনের শেষের দিকে ইসরাইলি সৈন্যদের হাতে গ্রেপ্তার হওয়ার পর গেল মঙ্গলবার রাতে জেরুজালেমের একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান বেথলেহেমের কাছে হুসানের ২১ বছর বয়সি আব্দুল রহমান আল সাবাতিন।

বিজ্ঞাপন

চলতি বছরের ২৪ জুন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল সাবাতিনকে ইসরাইলের হাতে বন্দি রাখ হয়।

ওয়াফা জানায়, আল সাবাতিনের মৃত্যুর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হাতে আটকাবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে কমপক্ষে ৮৫ জনে দাঁড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন