আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩

আমার দেশ অনলাইন

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে মার্কিন বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয়। নৌযানটিতে মাদক পাচার করা হচ্ছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। খবর আল জাজিরার।

লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক তৎপরতার দায়িত্বে থাকা মার্কিন সাউথ কমান্ড (সাউথকম) জানায়, শুক্রবারের হামলায় তিনজন নিহত হয়েছেন। তারা এই অভিযানকে প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চলে ‘মারাত্মক গতিশীল হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

শুক্রবারের এই হত্যাকাণ্ডের ফলে পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪৮ জনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে মার্কিন সেনাবাহিনী প্রায় ৪৩টি হামলা পরিচালনা করে।

লাটিন আমেরিকার নেতারা, আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন বাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর অভিযোগ করেছেন তারা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন