যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল”।
তিনি বলেন, “জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে”।
বিজ্ঞাপন
কোন ইরানি জাহাজটি লক্ষ্যবস্তু করা হয়েছিল তা উল্লেখ করেননি হেগসেথ।
তবে এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে যে ‘আইআরআইএস দেনা’ নামের জাহাজটি ভারত মহাসাগরে ডুবে গেছে এবং সেখানে প্রায় ১৪০ জন আরোহী নিখোঁজ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

