কিম জং উনের সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কিম জং উনের সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছরের মধ্যে এই প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে গেলেন তিনি। সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, সোমবার স্থানীয় সময় দুপুরে পিয়ংইয়ংয়ে পৌঁছান জিনপিং।

বিজ্ঞাপন

ভূ-রাজনৈতিক অস্থিরতার এই মুহূর্তে চীনকে একটি বহুমুখী, বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বেইজিং। এই প্রচেষ্টার অংশ হিসেবে উত্তর কোরিয়া সফর করছেন জিনপিং।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন