যুক্তরাষ্ট্রে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে আলোচনা করেছেন সৌদি আরব ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও আলোচনা হয়।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে সামুদ্রিক জাহাজ চলাচলের বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে চলমান প্রচেষ্টাও পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

