ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভের প্রশংসায় স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভের প্রশংসায় স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাইক্লিং রেস চলাকালে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভের প্রশংসা করেছেন। রোববার আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজ দলের এক অনুষ্ঠানে বলেন, সবচেয়ে আগে, খেলোয়াড়দের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও সম্পূর্ণ সম্মান। ন্যায়সঙ্গত কারণে স্পেনীয় জনগণ একত্রিত হওয়ায় আমি তাদের প্রশংসা করছি। কেননা তারা ফিলিস্তিনের জন্য বিক্ষোভ করেছে।

বিজ্ঞাপন

রেস চলাকালীন বিভিন্ন পর্যায়ে ইসরাইলি প্রিমিয়ার টেক দলের অংশগ্রহণের বিরুদ্ধে এবং গাজার প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করে তারা।

তবে প্রধানমন্ত্রীর এই মতের বিরোধিতা করে বিরোধী রক্ষণশীল পপুলার পার্টির নেতা আলবের্তো নুনেজ ফেইহোও বলেন, এই বিক্ষোভ দেশের জন্য একটি লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, সরকারের উচিত এসব বিক্ষোভকে উৎসাহিত না করে বরং এর নিন্দা করা। একই সঙ্গে বন্ধের ব্যবস্থা নেওয়া।

বিক্ষোভকারীরা প্রধানত ‘ইসরাইলের-প্রিমিয়ার টেক’ দলকে লক্ষ্য করে প্রতিবাদ জানাচ্ছিল। এই প্রতিবাদের কারণে রেসের কয়েকটি পর্যায় সংক্ষিপ্ত করতে হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন