যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়ছে খরচ, দিতে হবে নতুন ২৫০ ডলার ফি

যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়ছে খরচ, দিতে হবে নতুন ২৫০ ডলার ফি

যুক্তরাষ্ট্র ভ্রমণে খরচ বাড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে চাওয়া পর্যটক, ব্যবসায়িক ব্যক্তি কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এবার নতুন ফি চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ফির নাম ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’। খবর সিএনএনের।

সদ্য পাস হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ অনুযায়ী নতুন এই ফি চালু করা হয়েছে। যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চান, তাদের এখন থেকে বিদ্যমান ভিসা আবেদনের খরচের সঙ্গে আরো ২৫০ ডলার ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’ দিতে হবে। এই ফি দিতে হবে ভিসা ইস্যু হওয়ার সময়। যাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে, তাদের এই ফি দিতে হবে না।

বিজ্ঞাপন

যারা স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে বেড়াতে, পড়াশোনা বা কোন কাজে যুক্তরাষ্ট্রে যাবেন তাদের জন্য এই ফি প্রযোজ্য হবে। এরমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীও অন্তর্ভুক্ত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান অনুসারে, ২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র প্রায় ১ কোটি ১০ লাখ ভ্রমণ ভিসা দিয়েছে।

সিএনএনের খবরে আরো বলা হয়েছে, নতুন এই ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ মওকুফের কোনো সুযোগ নেই। সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি চাইলে নতুন আরোপ করা ফি আরো বাড়াতে পারবে। ভবিষ্যতে এটি দেশটির মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে বাড়ানো হবে।

এই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকলেও সেটি কঠোর শর্তসাপেক্ষ। ভিসার সকল নিয়ম মেনে চলা এবং মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলেই কেবল টাকা ফেরতের যোগ্যতা তৈরি হবে। তবে এই প্রক্রিয়া কবে শুরু হবে এবং কীভাবে পরিচালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন