ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক

ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং শোক প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব কমিটির সদস্য।

সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তা জানান তিনি। শোকবার্তায় তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত সবাই বিশেষ করে যেসব বাবা-মা তাদের সন্তানদের হারিয়েছেন এবং যেসব তরুণ শিক্ষার্থী তাদের বন্ধুবান্ধব এবং সহপাঠীদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

শোকবার্তায় তিনি আরো বলেন, ‘সন্তানের মা হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কী কঠিন হৃদয়বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন।’

এ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেন তিনি।

এই ভয়াবহ দুর্ঘটনায় তিনি বাংলাদেষের পাশে আছেন। উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কংগ্রেসওম্যান।

এর আগে সোমবার দুপুরে প্রশিক্ষণ চলার সময় উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয় এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। এ ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

এছাড়াও এ ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিভিন্ন দেশ। সোমবার এক্সসহ বিভিন্ন মাধ্যমে দেশগুলো শোক প্রকাশ করে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় এক শোকবার্তায় জানায়, জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং এই দুঃখজনক পরিস্থিতিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন