আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইলের ৩৩৬৯ জন আহত

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইলের ৩৩৬৯ জন আহত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলে অন্তত ৩ হাজার ৩৬৯ জন আহত হয়েছেন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে ইসরাইলি বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।

সোমবার ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মাঝে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যসহ অন্তত ৩ হাজার ৩৬৯ জন আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪২ জন আহত হয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম বলছে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করেছে ইসরাইল। এ সময় মধ্য ইসরাইলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হেনেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, তেল আবিবের কাছের শোহাম, রিশন লেজিয়ন, লোদ ও নেস জিওনা শহরে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছে। তবে এতে হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন