‘মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা নয়, জয়ী হয়েছে ইরান’

‘মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা নয়, জয়ী হয়েছে ইরান’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা নয়, বরং প্রকৃত বিজয়ী হচ্ছে ইরান—এমন মন্তব্য করেছেন কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি।

তার দাবি, জ্বালানি সংকট সৃষ্টির কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে ভূমিকা রেখেছে তেহরান। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়নি, জয়ী হয়েছে ইরান।’

বিজ্ঞাপন

পারসির মতে, ডেমোক্র্যাটদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সমর্থনের চেয়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ক্ষোভই ভোটারদের নির্বাচনে বেশি প্রভাবিত করেছে। আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য তিনি ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধকে দায়ী করেন।

তিনি বলেন, ‘ডেমোক্র্যাটদের রাজনৈতিক ভাবনার শক্তি ভোটারদের ভোটকেন্দ্রে টেনে আনেনি; বরং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে তীব্র ক্ষোভই তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন