রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পাশে থাকব: গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পাশে থাকব: গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দাউদা জালো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মিয়ানমারের কর্মকাণ্ডকে ‘অপরাধের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করেন জালো।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকব।’

উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন