কুয়েতে মার্কিন বাহিনীর ওপর আবার হামলা চালিয়েছে ইরান। এবার ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
এর আগে কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে তেহরান। হামলায় এখন পর্যন্ত ওই ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

