আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

আমার দেশ অনলাইন

ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের চারটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে বলে অভিযোগ করে আজারবাইজান দক্ষিণাঞ্চলের আকাশসীমার একটি অংশ বন্ধ করেছে।

আজারবাইজান কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই আকাশসীমা ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল, ইরান তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।

তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং সেই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন