আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল থেকে নাগরিকদের সরানোর সুযোগ নেই: মার্কিন দূতাবাস

আতিকুর রহমান নগরী

ইসরাইল থেকে নাগরিকদের সরানোর সুযোগ নেই: মার্কিন দূতাবাস

ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয়।

এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার দূতাবাসটি বন্ধ থাকবে।

অন্যদিকে, ইসরাইল -ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনা দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরাইল ছাড়ার আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন