আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে হামলার বৈধ্যতা নিয়ে প্রশ্নের মুখে ইসরাইলি প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ইরানে হামলার বৈধ্যতা নিয়ে প্রশ্নের মুখে ইসরাইলি প্রেসিডেন্ট

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের ফলাফলেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। বিবিসি রেডিও ফোরের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইসরাইলের হামলার বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। জবাবে হারজগ বলেন, ইরান ‘পৃথিবীর সব প্রান্ত থেকে ইসরাইলের ওপর হামলা করার চেষ্টা করেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে, যা আমরা অবশ্যই আমাদের ব্রিটিশ মিত্র এবং অন্যান্য সব মিত্রের সঙ্গে শেয়ার করছি। আমরা নিশ্চিত করতে চাই যে, অত্র অঞ্চলে যাতে প্রকৃত পরিবর্তন আসে।’

বিজ্ঞাপন

হারজগ বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এই অভিযানের সাফল্যের ওপর নির্ভর করছে।’

তিনি ইরানকে ‘শয়তানের সাম্রাজ্য’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, যেটি ‘আমাদের মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন