একতরফা যুদ্ধবিরতি ‘লেবাননের প্রতি অপমান’: হিজবুল্লাহ

আমার দেশ অনলাইন

একতরফা যুদ্ধবিরতি ‘লেবাননের প্রতি অপমান’: হিজবুল্লাহ
ফাইল ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একতরফা যুদ্ধবিরতি প্রস্তাবকে “লেবাননের প্রতি অপমান” হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

গোষ্ঠীটির মহাসচিব নাঈম কাসেম লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের ওপর একতরফা যুদ্ধবিরতির শর্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, ২০২৪ সালের নভেম্বর থেকে শুরু হওয়া ১৫ মাসের যুদ্ধবিরতির মতো পরিস্থিতিতে তারা আর ফিরতে চান না। খবর আল জাজিরার।

কাসেমের অভিযোগ, সেই সময়ে ইসরাইল ইচ্ছামতো হামলা চালালেও হিজবুল্লাহ সংযত ছিল। তিনি বলেন, ওই সময়টাতে তারা কূটনৈতিক সমাধানের অপেক্ষায় ছিল, কিন্তু তা কোনো ফল বয়ে আনেনি।

এদিকে, লেবাননের পরিস্থিতি এখনও অস্থির। দিনভর হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননের দিকে রওনা হন। সকালবেলায় দক্ষিণমুখী সড়কগুলোতে তীব্র যানজট দেখা গেলেও বিকেল ও সন্ধ্যায় উত্তরমুখী সড়কেও ভিড় বাড়তে দেখা যায়।

অনেকেই নিজেদের বাড়িঘর পরিদর্শন, প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ এবং সামান্য মেরামতের কাজ করতে দক্ষিণে গেলেও বেশিরভাগ মানুষ রাত কাটানোর জন্য সেখানে থাকছেন না।

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা ও অবিশ্বাসের কারণে তারা আবার রাজধানী বৈরুতসহ বড় শহরগুলোতে ফিরে আসছেন, যা বর্তমান পরিস্থিতির ভঙ্গুরতা স্পষ্ট করে তুলছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন