রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার করেছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার করেছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের ‘অমানুষ’ ও ‘সহিংস হুমকি’ হিসেবে চিত্রিত করে মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। খবর বিবিসির

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনী সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তা প্রচার করেছে।

বিচারপতি ইউজি জানান, রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচার এবং সামরিক অভিযানের মধ্যে সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছে আদালত।

তার মতে, রোহিঙ্গাদের অমানুষ ও সহিংস হুমকি হিসেবে উপস্থাপনের মধ্য দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, যা একটি জনগোষ্ঠীকে ধ্বংসের লক্ষ্যে হামলার পথ তৈরি করে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...