আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি ট্যাংকারে হামলা চালিয়েছে। হামলার পর ট্যাংকারগুলোয় আগুন ধরে গেছে।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান মার্কিন–ইসরাইলের অভিযানে দেশটির ৪৮ জন নেতা নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অর্জিত সাফল্য কেউ বিশ্বাস করতে পারছে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ হয়ে গেছে। অভিযান দ্রুত এগিয়ে চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন