আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেহরানে আরো দুটি শক্তিশালী বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

তেহরানে আরো দুটি শক্তিশালী বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে আরো দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির দুজন সাংবাদিক। তেহরানে অবস্থানরত ওই দুই সাংবাদিক বলেন, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থানে থেকে তারা হামলার তীব্রতা অনুভব করেন। হামলার সময় তাদের অ্যাপার্টমেন্টের জানালার কাঁচ কেঁপে ওঠে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা পরিষ্কার হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার সচল ছিল।

বিজ্ঞাপন

এর আগে ইসরাইল জানিয়েছিল, তারা নতুন দফায় তেহরানে হামলা শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন